শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
জনবিচ্ছিন্ন নেতাদের মনোনয়ন দেওয়া হবে না : সেতুমন্ত্রী

জনবিচ্ছিন্ন নেতাদের মনোনয়ন দেওয়া হবে না : সেতুমন্ত্রী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল থেকে জরিপের রিপোর্ট আওয়ামী লীগ সভানেত্রীর হাতে এসে পৌঁছেছে। যারা বড় নেতা হয়েও নিজ এলাকায় জনবিচ্ছিন্ন তাদের মনোনয়ন দেওয়া হবে না।

আজ শনিবার গণভবনে তৃণমূল নেতাদের নিয়ে আওয়ামী লীগের ২য় দফার বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দলের ভাবমূর্তি উজ্জ্বলে এলাকায় যেসব নেতা কাজ করেছেন। সরকারের উন্নয়নে ভূমিকা রেখেছেন, তারাই মনোনয়নের ক্ষেত্রে প্রাধান্য পাবেন।

এ সময় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রংপুর, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অধীন প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের নির্বাচিত দলীয় চেয়ারম্যান এবং মহানগরের অধীন সংগঠনের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় নির্বাচিত কাউন্সিলার ও জেলা পরিষদের নির্বাচিত দলীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com