শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
তিন সিটি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সিইসি

তিন সিটি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সিইসি

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আসন্ন তিন সিটি নির্বাচন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে তিন সিটি নির্বাচন বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠককালে এ কথা বলেন সিইসি।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে তিন সিটি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। সিইসির সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে বৈঠক শুরু হয়। ইসির তফসিল অনুসারে আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৈঠকে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ দিয়ে শুরুতেই সবার উদ্দেশে সিইসি বলেন, এখন থেকে দুই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়ার দিকে অনুপ্রবেশ করবো। সেই প্রস্তুতির আগে তিন সিটি নির্বাচন- আমাদের নির্বাচন কমিশন, মাঠপর্যায়ে যারা এ নির্বাচন পরিচালনা করবেন এবং এ নির্বাচনে সহায়তাকারী কর্মকর্তাসহ সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও কবিতা খানম ছিলেন। এ ছাড়া পুলিশ ও র‌্যাবের মহাপরিদর্শক, তিন বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com