শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
ফরহাদ খুনে জড়িত ৫ ভাড়াটে কিলার গ্রেফতার

ফরহাদ খুনে জড়িত ৫ ভাড়াটে কিলার গ্রেফতার

স্টাফ রিপোর্টার:রাজধানীর বাড্ডা এলাকার আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন খুনে জড়িত পাঁচ ভাড়াটে কিলারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১৩ জুলাই) দিবাগত রাতে রাজধানীর মিরপুর ও গুলশান এলাকা থেকে তাদের আটক গ্রেফতার হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি উত্তরের টিম।
গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার মশিউর রহমান জানান, আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ১৫ জুন দুপুরে রাজধানীর উত্তর বাড্ডার আলীর মোড় এলাকার পূর্বাঞ্চল ১ নম্বর লেন সংলগ্ন বায়তুস সালাম জামে মসজিদে জুমার নামাজ পড়েন বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। নামাজ শেষে বেরিয়ে আসার পরই দুইজন দুর্বৃত্ত তাকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায়।
পরে স্থানীয় মুসুল্লিদের সহযোগিতায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com