শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
গণপিটুনি ‘গণতন্ত্রের ভয়ঙ্কর রূপ’ : ভারতের সুপ্রিম কোর্ট

গণপিটুনি ‘গণতন্ত্রের ভয়ঙ্কর রূপ’ : ভারতের সুপ্রিম কোর্ট

ডেস্ক নিউজ: গণপিটুনির ঘটনাকে ‘গণতন্ত্রের ভয়ঙ্কর রূপ’ হিসেবে অ্যাখ্যা দিয়ে এ ব্যাপারে কঠোর শাস্তির বিধান রেখে পার্লামেন্টে আইন তৈরিসহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে বলেছেন ভারতের সর্বোচ্চ আদালত।

গণপিটুনিতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিধান করারও আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার গণপিটুনি সংক্রান্ত এক আবেদনের শুনানিতে এমন আদেশ দেন আদালত। আগামী ২৮ আগস্ট এ ব্যাপারে পরবর্তী শুনানি হবে।

ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, কোনও নাগরিকের আইন হাতে তুলে নেওয়ার অধিকার নেই। এ ধরনের ঘটনা যেন শক্ত হাতে দমন করা হয়।

আদালত বলেছে, ‘গো-রক্ষার নামেও আইন হাতে তুলে নেওয়ার অধিকার নেই কারও। দেশের বিভিন্ন স্থানে গো-রক্ষার নামে হওয়া সহিংসতা বরদাশত করা হবে না। ভয় এবং অরাজকতার পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে রাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে। আইনের শাসন কায়েম করা সরকারের কর্তব্য।’

আদালতে কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেল পি এস নরসিমহা বলেন, কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে সজাগ ও সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা রাজ্য সরকারের দায়িত্ব। কেন্দ্রীয় সরকার এতে ততক্ষণ হস্তক্ষেপ করতে পারে না, যতক্ষণ না রাজ্য সরকার এ ব্যাপারে আবেদন জানায়।

গত বছর ৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট সব রাজ্যকে গো-রক্ষার নামে সহিংসতা বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। এর পাশাপাশি প্রত্যেক জেলায় এক সিনিয়র পুলিশ কর্মকর্তাকে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করতে বলা হয়েছিল। রাজস্থান, হরিয়ানা ও উত্তর প্রদেশ সরকার এ নিয়ে কোনও পদক্ষেপ না নেওয়ায় আদালত তাদের কাছে এ ব্যাপারে জবাব চেয়েছে।

বিভিন্ন রাজ্যে স্বঘোষিত গো-রক্ষকদের তাণ্ডব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের জেরে গণপিটুনির বিষয় উল্লেখ করে সুপ্রিম কোর্টে আবেদন জানান সমাজকর্মী তেহসিন পুনাওয়ালা, তুষার গান্ধী ও অন্যরা। সেই আবেদনের ভিত্তিতে মঙ্গলবার প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারপতির সমন্বিত বেঞ্চ গণপিটুনি ইস্যুতে কঠোর মনোভাব ব্যক্ত করেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com