বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
মিরপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা

মিরপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা

স্টাফ রিপোর্টার: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কিশোর-কিশোরীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে শিক্ষার্থীদের ওপর একযোগে হামলা চালায় পুলিশ এবং অজ্ঞাত পরিচয় কিছু যুবক। শিক্ষার্থীদের দাবি, স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের সদস্যরা পুলিশের সঙ্গে মিলে এই হামলা চালিয়েছে।

জানা গেছে, আজ বিকাল ৪টার দিকে মিরপুর ১৩ নম্বরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ এসে বাধা দেয়। এসময় ছাত্ররা ইট-পাটকেল ছুড়লে পুলিশ শুরু করে লাঠিচার্জ। এসময় একদল যুবককে লাঠি হাতে শিক্ষার্থীদের মারতে দেখা যায়। ১৩ ও ১৪ নম্বরের মধ্যে বিআরটিএ থেকে কাফরুল থানা হয়ে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের গেইট পর্যন্ত এই ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

এই হামলায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে কিছু কিশোর-কিশোরীদের। আন্দোলনে অংশ নেওয়া স্থানীয় শিক্ষার্থীদের দাবি, ছাত্রলীগ-যুবলীগ মিলে এই হামলা চালিয়েছে। এদিকে পুলিশ বলছে, শিক্ষার্থীরা কোনো কারণ ছাড়াই কাফরুল থানায় হামলার চেষ্টা করায় তাদের প্রতিহত করা হয়েছে।

তবে লাঠি হাতে ওই যুবকদের সম্পর্কে কিছু বলতে পারেনি পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com