শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
তীব্র যানজটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তি

তীব্র যানজটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে ঢাকাগামী একটি রডবাহী ট্রাকচালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কে উল্টে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর গজারিয়া হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেয়। দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়। এর ফলে ঈদে ঘরমুখী মানুষের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করেছে। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা আলমগির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদকে সামনে রেখে ও শুক্রবার ছুটির দিন হওয়ায় মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। সে কারণেও যানজট সৃষ্টি হচ্ছে। ভবেরচর উপজেলার বাউশিয়া থেকে গোমতী সেতু পর্যন্ত প্রায় চার কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই মহাসড়কের গাড়ির চাপ বেড়েছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে। ঢাকামুখী ও চট্টগ্রাম উভয় দিকেই যানজট তীব্র। এর মধ্যে ঢাকামুখী ২২ কিলোমিটার আর চট্টগ্রামগামী ২০ কিলোমিটার যানজট রয়েছে। সোনারগাঁও থেকে গোমতী সেতু পর্যন্ত চট্টগ্রামগামী আর দাউদকান্দির হাসানপুর থেকে সোনারগাঁও চৌরাস্তা পর্যন্ত ঢাকামুখী যানজট রয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কুমিল্লার চান্দিনা উপজেলার মাথাইয়া থেকে সোনারগাঁও চৌরাস্তা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজট ছিল। কিন্তু রাতের দিকে তা কমে পাঁচ কিলোমিটারে নেমে আসে। কিন্তু বৃহস্পতিবার দিনবগত রাত ৩টা থেকে আবার যানজট শুরু হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে যানবাহনের যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, কয়েকটি কারণে গত মঙ্গলবার থেকে মহাসড়কে যানজট রয়েছে। ঈদ সামনে রেখে চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে যানজট সৃষ্টি হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com