ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

কম্পিউটারে চালান অ্যানড্রয়েড অ্যাপ

কম্পিউটারে চালান অ্যানড্রয়েড অ্যাপ
অনলাইন ডেস্ক: অ্যানড্রয়েড অ্যাপ কম্পিউটারেও চালানো যায়। এই খবর বুঝি অনেকেরই জানা নেই। ক্রোম ব্রাউজারে ‘অ্যাপ রানটাইম ফর ক্রোম (এআরসি) প্রজেক্ট’এর মাধ্যমে যেকোন ডেস্কটপ কম্পিউটারে অ্যানড্রয়েড অ্যাপ চালানোও যাবে।
শুরুতে শুধুমাত্র ডেভেলপারদের জন্য এই সুযোগ সীমিত থাকলেও এখন যে কেউ এই অ্যাপ ডাউনলোড করে কম্পিউটারে অ্যানড্রয়েড অ্যাপ চালাতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক কীভাবে ক্রোম ব্রাউজারে অ্যানড্রয়েড অ্যাপ চালাবেন। শুরুতেই যা জেনে নেওয়া প্রয়োজন: একসঙ্গে একটি অ্যাপ লোড করা যাবে। অ্যাপ এর উপরে নির্ভর করে সেই অ্যাপ এর লে আউট সিলেক্ট করতে হবে (পোট্রট অথবা ল্যান্ডস্কেপ)। গ্রাহক ফোন না ট্যাবলেট মোডে অ্যাপ চালাতে চান তা জানাতে হবে। গ্রাহককে অবশ্যই লেটেস্ট ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে। এই টুলে অ্যানড্রয়েড ৪.৪ ভার্সন সাপোর্ট করে। তাই যে অ্যাপ ইনস্টল করবেন সেই অ্যাপ অ্যানড্রয়েড ৪.৪ ভার্সনে সাপোর্ট করতে হবে। নিচের পদ্ধতি অনুসরন করে ডেস্কটপ কম্পিউটারে অ্যানড্রয়েড অ্যাপ চালানো যাবে: স্টেপ ১। কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজার ওপেন করুন। স্টেপ ২। এক্সটেনশান থেকে ARC Welder সার্চ করুন। স্টেপ ৩। এই এক্সটেনশান ইনস্টল করে 'Launch app’ বাটনে ক্লিক করুন। স্টেপ ৪। এবার কম্পিউটারে যে অ্যানড্রয়েড অ্যাপ চালাতে চান তার APK ফাইল ডাউনলোড করুন। স্টেপ ৫। এক্সটেনশানের ভিতরে 'Choose’ বাটনে ক্লিক করে ডাউনলোড করা APK ফাইল সিলেক্ট করুন। স্টেপ ৬। অ্যাপ সেটিংস থেকে ওরিয়েন্টেশান ও ফর্ম ফ্যাক্টার সিলেক্ট করুন। স্টেপ ৭। এবার 'Test’ বাটনে ক্লিক করলেই অ্যানড্রয়েড অ্যাপ কম্পিউটারে চলতে শুরু করে দেবে। মাথায় রাখবেন এই টুল দিয়ে সব অ্যানড্রয়েড অ্যাপ কম্পিউটারে একবারে চালাতে সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে ওরিয়েন্টেশান ও ফর্ম ফ্যাক্টার বদল করে দেখতে পারেন।

ভিশন বাংলা ২৪

বুধবার, ১৭ জুন ২০২৬

কম্পিউটারে চালান অ্যানড্রয়েড অ্যাপ

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত