মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর পাবলিক হাই স্কুলের চার তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন(এমপি)। উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার জনগনকে দিতে এসেছে এবং জনগনের উন্নয়নের জন্য এই সরকার কাজ করে যাচ্ছে। শুধু শিক্ষা খাতে নয় সকল খাতে উন্নয়ন করেই চলেছে সরকার। তার এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে আবারো তাকে বিজয়ী করতে হবে। সেজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি দেলওয়ার হোসেনের সভাপতিত্বে এসময় সভায় আরো বক্তব্য দেন, জেলা আ:লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা.সাদেক কুরাইশী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হালিম, রহিমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল হুদা প্রমুখ।

উল্লেখ্য, মথুরাপুর পাবলিক হাই স্কুলের ৪তলা বিশিষ্ট ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com