বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন সেবা শুরু

নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন সেবা শুরু

ভিশন বাংলা ডেস্ক: দেশে প্রথম বারের মতো পরীক্ষামূলকভাবে মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা বা নম্বর অপরিবর্তিন রেখে অন্য অপারেটরের সেবা নেওয়ার সুযোগ শুরু হয়েছে।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী রবিবার রাত ১২টা থেকে এ সেবা শুরু হয়।

এ সেবা চালুর ফলে এখন থেকে গ্রাহকরা মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলাতে পারবেন।টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে আজ সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হকসহ সংস্থার কমিশনার ও মহাপরিচালকরা।জহুরুল হক বলেন, ‘এ সেবা চালুর ফলে অপারেটরগুলোর মধ্যে মোবাইল গ্রাহকদের মানসম্মত সেবা দেওয়ার প্রতিযোগিতা শুরু হবে। সেবা দিয়েই গ্রাহক আকৃষ্ট করতে হবে। বাজে সেবা দিলেই গ্রাহক ওই অপারেটর থেকে মুখ ফিরিয়ে নেবে।’
এ সেবা চালুর মাধ্যমে গ্রাহক মোবাইল অপারেটর বেছে নিতে অবাধ স্বাধীনতা ভোগ করবেন বলে তিনি মনে করেন।অনুষ্ঠানে জানানো হয়, এমএনপি সেবা নিতে যে নতুন অপারেটর পছন্দ করা হবে সেই অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে। সব কাজ শেষ করে নতুন সিম নিতে ৫ মিনিটের মতো লাগবে। তবে এমএনপি ফিস লাগবে ৫০ টাকা (আরও যুক্ত হবে ট্যাক্স ও সিম প্রতিস্থাপন খরচ)।নতুন সিম চালু হতে ৭২ ঘণ্টা সময় লাগবে। তবে জরুরি সেবা মাশুল দিলে ২৪ ঘণ্টার মধ্যেও এমএনপি সিম চালু করা যাবে।একবার অপারেটর বদল করে ৯০ দিন পরে আবার আগের অপারেটরে বা নতুন অপারেটরে যাওয়া যাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com