বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
উত্তরখানে দগ্ধ ৮ জনের মধ্যে ৫ জনের মৃত্যু

উত্তরখানে দগ্ধ ৮ জনের মধ্যে ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরখানের একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধদের মধ্যে ডাবলু মোল্লা (৩৩) নামে আরো একজনের মৃত্যু হয়ে। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারে পাঁচজনের মৃত্যু হলো।
বুধবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের ৬৫ শতাংশ পুড়েছিল।
এর আগে মঙ্গলবার (১৬ অক্টোবর) রাতে ওই ঘটনায় দগ্ধ আফরোজা আক্তার পূর্ণিমা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়। তার শরীরের ৮০ শতাংশ পুড়েছিল।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
এছাড়া রোববার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে পূর্ণিমার মা সুফিয়া বেগম (৫০) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উত্তরখানের ব্যাপারীপাড়ার হেলাল মার্কেট এলাকার একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে এ পর্যন্ত পাঁরজন মারা গেলেন। আরো তিনজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়ার ভাতিজা আজিজুল ইসলাম (২৭) মারা যান। সন্ধ্যায় মারা যান তার স্ত্রী মুসলিমা (২০)।
চিকিৎসাধীন দগ্ধরা হলেন- পূর্ণিমার ছেলে সাগর (১২), সুফিয়ার ভাতিজি ও আজিজুলের বোন আঞ্জু আরা (২৫) ও তার ছেলে আব্দুল্লাহ সৌরভ (৫)।
শনিবার ভোরে ব্যাপারিপাড়ার ১১০/এ-১ নম্বর হোল্ডিংয়ের তিনতলা বাড়ির নিচ তলায় ওই অগ্নিকাণ্ডে একই পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হন।
এ ঘটনায় নিহত প্রত্যেককে ২০ হাজার টাকা ও আহত দগ্ধদের ১০ হাজার টাকা করে দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com