মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নানাবাড়িতে আইয়ুব বাচ্চুর মরদেহ, বিকেলে দাফন

নানাবাড়িতে আইয়ুব বাচ্চুর মরদেহ, বিকেলে দাফন

ভিশন বাংলা ডেস্কঃ কিংবদন্তি সংগীতশিল্পী ও গিটারবাদক আইয়ুব বাচ্চুর মরদেহ নানাবাড়িতে পৌঁছেছে। আজ শনিবার বেলা ১২টার দিকে পূর্ব মাদারবাড়ি এলাকায় তার মরদেহটি এসে পৌঁছে।

জানা গেছে, এ সময় মরহুমের মরদেহটি তার মামা মো. হালীম রোহানির কাছে হস্তান্তর করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এদিকে আইয়ুব বাচ্চুকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল ১০টা থেকেই তাঁর নানাবাড়িতে হাজির হতে থাকে ভক্তরা। এ সময় সেখানে অনেকেই স্মৃতিচারণ করেন।

পারিবারিক সূত্রে আরো জানা গেছে, বিকেল ৩টায়  নগরের দামপাড়ায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে আইয়ুব বাচ্চুর মরদেহ নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা জানাবেন তার ভক্তকূল ও সর্বস্তরের মানুষ। এরপর বাদ আছর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে চতুর্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে চৈতন্যগলি কবরস্থানে তাঁর মায়ের কবরের পাশে তিনি চিরনিদ্রায় শায়িত হবেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আইয়ুব বাচ্চু মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com