ঢাকা    বুধবার, ১৩ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

মোটরসাইকেল কেনার জন্য স্ত্রীকে বিক্রি করল স্বামী!

ভিশন বাংলা ডেস্কঃ সামান্য কিছু টাকার জন্য নিজের স্ত্রীকে বিক্রি করে দিলেন এক ব্যাক্তি৷ ভারতের মধ্যপ্রদেশের বৈতুল জেলায় এমনই এক ঘটনা ঘটেছে৷ আসলে সেই ব্যাক্তির একটি মোটরসাইকেল কেনার ইচ্ছা ছিল৷ তবে সাধ থাকলেও সাধ্য নেই। তাই স্ত্রীকে ৫০ হাজার টাকায় বিক্রি করে তিনি সেই টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনেন৷ সেই ব্যাক্তির একটি দেড় বছরের ছেলে আছে।
জানা যায়, সেই নারীকে তার স্বামী এক দালালের কাছে বিক্রি করার পর ওই দালাল অন্য এক ব্যাক্তির কাছে তাকে আরও চড়া দামে বিক্রি করে দেয়৷ সেই নারীর বাবা পুলিশের কাছে মেয়ে নিঁখোজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করলে ঘটনার কথা সামনে আসে৷ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নির্দেশে তদন্তে নেমে নির্যাতিতা সেই নারীকে উদ্ধার করে পুলিশ৷
পুলিশ জানিয়েছে, পুলিশের দল প্রথমে দালালের বাড়িতে গেলে তারা সেখানে কাউকেই খুঁজে পাওয়া যায়নি৷ এরপর তারা সেই নারীকে খুঁজতে শুরু করলে গুনা জেলার চাচৌড়া গ্রামে তাকে পাওয়া যায়৷  তাকে উদ্ধার করার পর পুলিশ অভিযুক্ত স্বামী সাহেব লাল উদকে, দালাল অরবিন্দ মীনা ও দিলীপ পালিওয়ালের বিরুদ্ধে মানব পাচারের ধারায় মামলা দায়ের করেছে৷

ভিশন বাংলা ২৪

বুধবার, ১৩ মে ২০২৬

মোটরসাইকেল কেনার জন্য স্ত্রীকে বিক্রি করল স্বামী!

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০১৮

featured Image
ভিশন বাংলা ডেস্কঃ সামান্য কিছু টাকার জন্য নিজের স্ত্রীকে বিক্রি করে দিলেন এক ব্যাক্তি৷ ভারতের মধ্যপ্রদেশের বৈতুল জেলায় এমনই এক ঘটনা ঘটেছে৷ আসলে সেই ব্যাক্তির একটি মোটরসাইকেল কেনার ইচ্ছা ছিল৷ তবে সাধ থাকলেও সাধ্য নেই। তাই স্ত্রীকে ৫০ হাজার টাকায় বিক্রি করে তিনি সেই টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনেন৷ সেই ব্যাক্তির একটি দেড় বছরের ছেলে আছে।
জানা যায়, সেই নারীকে তার স্বামী এক দালালের কাছে বিক্রি করার পর ওই দালাল অন্য এক ব্যাক্তির কাছে তাকে আরও চড়া দামে বিক্রি করে দেয়৷ সেই নারীর বাবা পুলিশের কাছে মেয়ে নিঁখোজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করলে ঘটনার কথা সামনে আসে৷ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নির্দেশে তদন্তে নেমে নির্যাতিতা সেই নারীকে উদ্ধার করে পুলিশ৷
পুলিশ জানিয়েছে, পুলিশের দল প্রথমে দালালের বাড়িতে গেলে তারা সেখানে কাউকেই খুঁজে পাওয়া যায়নি৷ এরপর তারা সেই নারীকে খুঁজতে শুরু করলে গুনা জেলার চাচৌড়া গ্রামে তাকে পাওয়া যায়৷  তাকে উদ্ধার করার পর পুলিশ অভিযুক্ত স্বামী সাহেব লাল উদকে, দালাল অরবিন্দ মীনা ও দিলীপ পালিওয়ালের বিরুদ্ধে মানব পাচারের ধারায় মামলা দায়ের করেছে৷

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত