বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
নির্বাচন ১ ঘণ্টাও পেছাতে চায় না আওয়ামী লীগ : কাদের

নির্বাচন ১ ঘণ্টাও পেছাতে চায় না আওয়ামী লীগ : কাদের

ভিশন বাংলা ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন এক ঘণ্টাও পেছাতে চায় না আওয়ামী লীগ। নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে। বিএনপি যে দাবি করেছেন, তা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নয়, বানচাল করার জন্য। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব, আপনারা ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন করুন। কারো কথায় নির্বাচন পেছানোর সুযোগ নেই। ওবায়দুল কাদের বলেন, পর্যবেক্ষক না আসার দোহাই দিয়ে নির্বাচন পেছানোর দাবি সম্পূর্ণ অযৌক্তিক ও অবান্তর।সংবাদ সম্মেলনে বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের নিন্দা জানান তিনি।তিনি বলেন,  নয়াপল্টনে বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষের যে ঘটনা ঘটেছে, তা পূর্বপরিকল্পিত। পরিকল্পনা নিয়ে তারা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এটা তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করা ডেমো দেখিয়েছে। আর কোনো অশুভ শক্তি বাংলাদেশে নির্বাচন বানচাল করতে পারবে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com