বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
যাত্রাবাড়ীতে রান্নাঘরের গ্যাসের আগুনে নিহত ১, দগ্ধ ৬

যাত্রাবাড়ীতে রান্নাঘরের গ্যাসের আগুনে নিহত ১, দগ্ধ ৬

ভিশন বাংলা ডেস্কঃ জধানীর যাত্রাবাড়ীতে এক বাসায় রান্নাঘরের গ্যাসের আগুনে তাহসিন (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন আরও ৬ জন।আজ শুক্রবার সকালে ধলপুর র‌্যাব-১০ কার্যালয়ের পাশে সিটি করপোরেশন কোয়ার্টারে সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৫), তাদের ছেলে নিশান (১৪) ও সুমনের ফুপু আতর বেগম (৭০) এবং একই বাসার দোতলার ভাড়াটিয়া আলমগীর (৩০) ও তার স্ত্রী কাজুলি (২৪)।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ সিকদার বলেন, গ্যাস সিলিন্ডার থেকে ঘরে গ্যাস জমে গিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। ঘরে আগুন ধরে গেলে তাহসিন নামে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে জানান, আলমগীর ও কাজুলি ছাড়া বাকি সবার অবস্থাই গুরুতর। তাদের শরীরের ১৭ থেকে ৭৫ শতাংশ পুড়ে গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com