বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
ন্যাম ভবন থেকে এমপি পুত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ন্যাম ভবন থেকে এমপি পুত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার মানিক মিয়া এভিনিউয়ের সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন) থেকে সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনিক আজিজের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সকালে ৫ নম্বর ন্যাম ভবনের ৬০৪ নম্বর কক্ষ থেকে অনিকের লাশ উদ্ধার করা হয়। শেরেবাংলা নগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস (জিজি বিশ্বাস) বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকালে খবর পেয়ে তারা ৫ নম্বর ভবনের ৬০৪ নম্বর কক্ষে অনিকের ঝুলন্ত লাশ পান। অনিকের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

২৬ বছর বয়সী অনিক ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

 শেরেবাংলা নগর থানার এসআই শফিকুর জানান, রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটের কেবল (তার) গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে ছিল অনিকের লাশ। এছাড়া তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com