মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ধ্রুব গুহ’র ‘তোমার উঁকিঝুঁকি’

ধ্রুব গুহ’র ‘তোমার উঁকিঝুঁকি’

বিনোদন ডেস্কঃ ধ্রুব গুহ’র নতুন গান ‘তোমার উঁকিঝুঁকি’।  প্রকাশের আগেই গানটি নিয়ে শ্রোতামহলে ব্যপক আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হন ধ্রুব। কারণ এই গানে সৃষ্টি হয়েছে দুই বাংলার সেতুবন্ধন। গানে মডেল হয়েছেন বাংলাদেশের সুপারস্টার অভিনেতা অপূর্ব এবং ভারতের কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনী রাইমা সেন।  তারিক তুহিনের কথায় গানটির সুর করেছেন আহম্মেদ হুমায়ুন আর সংগীতায়োজনে ছিলেন বরাবরের মতো তরিক।  গানটির ভিডিও নির্মাণ করেছেন কলকাতার টিভিওয়ালা মিডিয়া’র অরিত্র কর্মকার।  শুক্রবার রাজধানীর অভিজাত একটি রেস্তরায় বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় ‘তোমার উঁকিঝুঁকি’ গানের ভিডিও উন্মুক্ত হয়।  এটি প্রকাশ করে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন’।

ধ্রুব গুহ বলেন- ‘বাংলা গানকে দুই বাংলায় সমানভাবে জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় করতেই আমি আমার এই গানে বাংলাদেশের সুপারস্টার অভিনেতা অপুর্ব’র সাথে ভারতের রাইমা সেনকে নিয়েছি।  যাতে ওপার বাংলায় আমাদের গানের শ্রোতা তৈরি হয়।  অপূর্ব এবং রাইমা সেনের অভিনয় যে কারো হৃদয় ছুঁয়ে যাবে এটা আমার বিশ্বাস।  আর আমি কন্ঠে কতটা দরদ ঢেলেছি তা আমার শ্রোতা-দর্শকদের বিচারের অপেক্ষায় রইলাম। ’আরিফুল ইসলাম মিঠু, আসিফ আকবর, আনজাম মাসুদ, ইথুন বাবু, আহমেদ রিজভী, ডলি সায়ন্তনী, আখিঁ আলমগীর, নাজির মাহমুদ, মারজুক রাসেল, তরুণ মুন্সী, সোহেল মেহেদী, জুয়েল মোর্শেদ, বেলাল খান, লুৎফর হাসান, অপু, ইমরান, পড়শী, পূজা, প্রতীক হাসান, কোনাল, শান, তানজিব সারোয়ার, কর্ণিয়া,  শাহরিয়ার রাফাত,   সিএমভির কর্ণধার শেখ শাহেদ আলী পাপ্পুসহ আরও অনেকের উপস্থিতিতে তারকামেলায় পরিণত হয় প্রকাশনা উৎসব।ধ্রুব মিউজিক স্টেশন জানায়, তাদের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও দেখার পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com