বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
ছয়টি আসনে সম্পূর্ণ ইভিএম ব্যবহার করা হবে: ইসি সচিব

ছয়টি আসনে সম্পূর্ণ ইভিএম ব্যবহার করা হবে: ইসি সচিব

ভিশন বাংলা ডেস্কঃ ডিসেম্বরে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি পূর্ণ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ৩’শ আসনের মধ্যে ৬টি পূর্ণ আসনে ইভিএম ব্যবহার করা হবে। কেন্দ্রগুলো বাছাই করা হবে দৈবচয়নের মাধ্যমে। তবে কোন কোন আসনে ইভিএম ব্যবহার করা হবে তা জানা যাবে ২৮ নভেম্বর।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, মোট ৯০০টির মতো কেন্দ্রে যন্ত্রে ভোট গ্রহণ হবে, অর্থাৎ কোনো ব্যালট পেপার থাকবে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com