বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
আজ ফের সংবাদ সম্মেলন করবেন ড. কামাল

আজ ফের সংবাদ সম্মেলন করবেন ড. কামাল

ভিশন বাংলা ডেস্কঃ আজ সোমবার ফের সংবাদ সম্মেলনে আসছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে দলের পরিকল্পনা জানানো হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক জানান, জাতীয় প্রেসক্লাবে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ড. কামাল আসন্ন নির্বাচনের বিভিন্ন বিষয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গণফোরামের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরবেন।

পথিক আরো জানান, সংবাদ সম্মেলনে সম্প্রতি গণফোরামে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া দেশের অর্থনৈতিক উন্নয়নে দলের কিছু মৌলিক পরিকল্পনা তুলে ধরবেন। কীভাবে দেশের সব মানুষের জন্য সমান সুযোগ তৈরি করা যায় এবং বৈষম্য দূর করা যায়, রেজা কিবরিয়া সে সম্পর্কে কথা বলবেন।

এর আগে গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের রিপ্লেসের (বদলি) দাবি করেন ড. কামাল হোসেন। সেইসঙ্গে সিইসির নির্দেশেই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com