শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
সকল বিভেদ ভুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ শরণখোলা উপজেলা আওয়ামীলীগ

সকল বিভেদ ভুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ শরণখোলা উপজেলা আওয়ামীলীগ

শরণখোলা সংবাদদাতা : সকল বিভেদ ও দ্বিধা-দন্দ্ব ভুলে নৌকা মার্কা বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে শরণখোলা উপজেলা আওয়ামীলীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা। শরণখোলা উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে সোমবার বিকাল ৩.০০ টায় রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুলের ফায়েল খায়ের ভবনে অনুষ্ঠিত যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মোজাম্মেল হোসেন। বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুকু, বাগেরহাট জেলা আওয়াীলীগের সহ-সভাপতি এ্যাড: শাহে আলম বাচ্চু, কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য আমিরুল আলম মিলন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাগেরহাট জেলা আওয়ামীলীগের সদস্য এইচ.এম বদিউজ্জামান সোহাগ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।  সভায় বক্তারা জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের দীর্ঘদিনের সকল কোন্দল ও বিবাদের অবসান ঘটিয়ে নৌকা মার্কা বিজয়ী করার লক্ষ্যে সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন আকনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুলের পরিচালনায় যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com