বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
প্রতিযোগিতা যেন সহিংসতায় রূপ না নেয় : সিইসি

প্রতিযোগিতা যেন সহিংসতায় রূপ না নেয় : সিইসি

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও গাড়িবহরে হামলার ঘটনায় নির্বাচন কমিশন বিব্রত। তিনি বলেন, নির্বাচনের চেয়ে মানুষের জীবন মূল্যবান। তাই ভোটের প্রচারে এই সহিংসতা ও জীবনহানি কাম্য হতে পারে না। এ সময় প্রতিযোগিতা যেন সহিংসতায় রূপ না নেয় সেজন্য লক্ষ্য রাখার নির্দেশ দেন তিনি।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নির্বাচনী নির্দেশনামূলক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর  ও প্রাণহানীর ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে সিইসি বলেন, একাদশ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতাপূর্ণ। কিন্তু প্রতিযোগিতা যেন সহিংসতায় রূপ না নেয়, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে।

সিইসি বলেন, কারো প্রচারে বাধা দেবেন না। সবাই সহনশীল হোন। নতুবা ইসি ব্যবস্থা নেবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com