শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
বঙ্গবন্ধুর ভাগ্নের মোংলায় নৌকা প্রতীকের প্রচারণা ও জনসংযোগ

বঙ্গবন্ধুর ভাগ্নের মোংলায় নৌকা প্রতীকের প্রচারণা ও জনসংযোগ

ফিরোজ আহম্মেদ: বঙ্গবন্ধুর ভাগ্নের মোংলায় নৌকা প্রতীকের প্রচারণা ও জনসংযোগ মোংলা প্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাদ বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) আসনের মোংলা পৌর এলাকায় নৌকা প্রতীকের প্রচারণা ও জনসংযোগ চালিয়েছেন।

শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে শহরের মামার ঘাট এলাকা থেকে তিনি এ গণসংযোগ শুরু করেন। পৌরসভার শেখ আব্দুল হাই সড়ক, কমিশনার সফিউল্লাহ সড়ক ও শ্রমিক সংঘ রোড এলাকায় তিনি আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি হাবিবুন নাহারের জন্য নৌকা প্রতীকে ভোট চান। এ সময় তার সাথে মোংলা বন্দর ব্যবহারকারী মো: মশিউর রহমান ও মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক সেন্টু উপস্থিত ছিলেন। পরে তিনি সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার হাই, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ আঃ রহমান, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি’র সদস্য এইচ,এম দুলাল, যুবলীগ নেতা ইকবাল হোসেন ও শাকিল হোসেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com