রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’
কলাপাতায় চিংড়ি ভাপা

কলাপাতায় চিংড়ি ভাপা

ডেস্ক নিউজঃ মা-খালার হাতে কলাপাতায় ছোট মাছ-ইলিশ ভাপা অনেক খেয়েছেন। তবে এবার কলাপাতায় চিংড়ি ভাপা ট্রাই করতে পারেন। এছাড়া কলাপাতা খাবারে একটা আলাদা ফ্লেভার আনে। বিভিন্ন রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখার পর কলাপাতায় ভাপা চিংড়ির বিশেষ এই ম্যানু ডিনার পার্টিতে স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারেন।

উপকরণ: ১৬-২০টি বাগদা চিংড়ি, ১০ গ্রাম সব রকম মশলা পাউডার, ১টা টাটকা কলাপাতা, ৫০ মিলি নারকেলের দুধ, ২০ গ্রাম কলার ফুল, ১০ গ্রাম জাকুটি মশালা (জিরা, গোলমরিচ, জায়ফল, মেথি, পোস্তদানা, ধনে, ও শুকনো মরিচ একসঙ্গে ২ থেকে ৩ মিনিট ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে), পরিমাণ মতো তেল, ৩০ গ্রাম ময়দা, পরিমাণ মতো লবণ।

প্রণালী: বাগদা চিংড়ির খোসা ছাড়িয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। নারকেলের দুধের সঙ্গে ভালো করে সব রকমের মশলা মিশিয়ে নিন। এবার ওভেনে ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জাকুটি মশালা গরম করে নিতে হবে। লবণ ও জাকুটি মশলা দিয়ে চিংড়িকে ম্যারিনেট করে নিন। এরপর চিড়িংকে কলাপাতার মোড়ে ৪-৫ মিনিট ভাপিয়ে নিন। এবার ময়দার গোলায় কলা ফুল ডুব তেলে ভেজে নিন। সবশেষে একটি পাত্রে কলাপাতায় মোড়া চিংড়ি ভাপা, নারকেলের রস ও ভেজে রাখা কলার ফুল দিয়ে পরিবেশন করুন।তবে পরিবেশনের আগে জাকুটি মশালা ও ভেজে রাখা কলার ফুল দিয়ে গার্নিস করে নিলে ভালো হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com