শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের সহধর্মীনির উপর হামলার চেষ্টা: সংবাদ সন্মেলন

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের সহধর্মীনির উপর হামলার চেষ্টা: সংবাদ সন্মেলন

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচন লিফলেট বিতরনের সময় তার সহধর্মীনির উপর ছাত্রলীগ হামলার চেষ্টার অভিযোগ করেছে বিএনপি। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের নিজ বাসভবনে সহধর্মীনি রাহাত আরা বেগম এই অভিযোগ করেন।

অভিযোগে তিনি আরো বলেন, আজ সকালে ঠাকুরগাঁও পৌর শহরের বসিরপাড়া এলাকায় ধানের শীষের প্রচারনা ও লিফলেট বিতরণ করতে গেলে ছাত্রলীগের ছেলেরা দেশীয় অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করে। পরে ওদেরকে অনুরোধ করে প্রাণের ভয়ে আমরা কোনমতে স্থান ত্যাগকরি। এভাবে সুষ্ঠ ও গ্রহন যোগ্য নির্বাচন আশা করা যায়না। প্রশাসন ও নির্বাচন কমিশনকে আহবান করবো এ সময় বিষয়গুলো প্রতিরোধ যেন করে।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করেন, আমাদের নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে নির্বাচনের মাঠ থেকে সরে দাড়ানোর জন্য। সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির কর্মীদের উপর হামলা, অফিস ভাংচুর করছে আওয়ামীলীগের সন্ত্রাসীরা। নির্বাচন কমিশন ও প্রশাসনকে অনুরোধ করবো সুষ্ঠ ভাবে যেন ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন সেই পরিবশে তৈরি করার।

এ সময় ঠাকুরগাঁওয়ে কর্মরত প্রিন্ট ও টেলিভিশন মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com