শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
মোংলায় বাগেরহাট-৩ আসনের নির্বাচনী প্রচারনা

মোংলায় বাগেরহাট-৩ আসনের নির্বাচনী প্রচারনা

মোংলা প্রতিনিধি‍ঃ বাগেরহাট-৩ আসনের আওয়ামীলীগের প্রার্থী বেগম হাবিবুন নাহারের পক্ষে দিনভর নির্বাচনী প্রচারনা চালিয়েছেন বাগেরহাট জেলা আওয়ামীরীগের সহসভাপতি ও সাবেক মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় শেখ আঃ হাই সড়ক থেকে প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে এ প্রচারনা শুরু করেন। পৌর শহরের বিভিন্ন সড়কে দুপুর নাগাত এ প্রচারনা অব্যাহত রাখেন। এসময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক চলমান সকল প্রকল্প অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান। মোংরা-রামপাল বাগেরহাট-৩ আসনের নৌকা প্রতিকের প্রাথর্ িবেগম হাবিবুন নাহাররের নির্বাচনী এ প্রচারনায় মোংলা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এইচ এম দুলাল, আওয়ামীলীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য লায়ন হুমায়ুন কবির, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জালাল আহাম্মাদ বুলবুল, সোনাইলতলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শেখ ফরিদুল ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় দুই শতাধিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। নির্বাচনী এ প্রচারনাকালে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার সকলকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বেগড়ম হাবিবুন নাহারকে জয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিসালী করার আহবান জানানো হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com