মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সত্যিই চলে গেলেন কাদের খান

সত্যিই চলে গেলেন কাদের খান

বিনোদন ডেস্ক: অনেকবার মৃত্যুর গুজবের শিকার হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা কাদের খান। কয়েক দিন থেকেই তার মৃত্যুর খবর উড়েছে চারদিকে। সম্প্রতি অল ইন্ডিয়া রেডিও প্রচার করে তার মৃত্যুর খবর। তার কানাডা প্রবাসী পুত্র সরফরাজ খান এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। এবার ছেলে সরফরাজই জানালেন তারা বাবা আর নেই।
গুজবই সত্যি হয়ে গেল হলো। ৩১ ডিসেম্বর কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলিউড অভিনেতা কাদের খান। মৃত্যু কালে তার বয়েস হয়েছিল ৮১ বছর।
তার প্রয়াণে শোকের ছায়া পড়েছে চলচ্চিত্র জগতে। ট্যুইটারে শোকপ্রকাশ করছেন বলিউড তারকা ও তার ভক্তরা। ১৯৩৭ সালের ২২ অক্টোবর কাবুলে কাদের খানের জন্ম হয়। ছোটবেলা থেকেই অভিনয়ে ঝোঁক ছিল তার। ইঞ্জিনিয়রিং পড়তে পড়তে থিয়েটারে। ৩০০ এর বেশি ছবিতে অভিনয় করেছেন কাদের খান।
১৯৭৩ প্রথম অভিনয় যশ চোপড়ার ‘দাগ’ ছবিতে। তারপর আর ফিরে তাকা তে হয়নি তাকে। বহু বিখ্যাত ছবির স্ক্রিন প্লে লিখিয়ে হিসেবেও কাদের খান জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com