শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
বরিশালে সাড়ে তিন বছরের শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

বরিশালে সাড়ে তিন বছরের শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

ডেস্ক নিউজঃ মুক্তিপণের দাবিতে বরিশাল নগরীতে সাড়ে তিন বছর বয়সী একটি কন্যা শিশু‌কে অপহরণের ঘটনা ঘটেছে। পরে অপহরণকারীরা ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

গতকাল রবিবার সকালে দীপা রানী নামে শিশুটিকে বাসার সামনে থেকে  অপহরণ করা হয়। সন্ধ্যায় একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে শিশুর বাবার নম্বরে কল দিয়ে মুক্তিপণের টাকা চেয়ে হত্যার হুমকি দেয়া হয়।

অপহৃত শিশুটির বাব একটি মিষ্টির দোকানের কর্মচারী বিনয় সমাদ্দার।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। দ্রুতই অপহৃত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

শিশুর বাবা বিনয় সমাদ্দার সাংবাদিকদের জানান, রোববার সকাল ১০টার দিকে শিশু কন্যা দীপা রানী ঘরের সামনেই খেলছিল। সেখান থেকেই হঠাৎ করে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com