শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
নীলফামারীতে প্রেমিক যুগলের গলায় দড়ি॥ প্রেমিকের মৃত্যু-প্রেমিকা হাসপাতালে

নীলফামারীতে প্রেমিক যুগলের গলায় দড়ি॥ প্রেমিকের মৃত্যু-প্রেমিকা হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: প্রেমিক যুগল গলায় দড়ি দিয়েছে। প্রেমিক মারা গেলেও প্রেমিকার অবস্থা
আশংঙ্কাজনক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আজ রবিবার (৬ জানুয়ারী) সকালে
নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের বড় সংগলশী নেথা বানিয়াপাড়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে আল আমিন। সে
এবার ভকেশনার থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। তার প্রেমিকা আপন চাচা জিকরুল
হোসেনের মেয়ে জেসমিন। মেয়েটি অষ্টম শ্রেনী হতে পড়ালেখা ছেড়ে দিয়েছে।
দুইজনের বয়স ষোল। একই স্থানে তাদের বসতভিটা। চাচাতো এই ভাই বোনের মধ্যে
গড়ে উঠে প্রেমের সর্ম্পক। সম্প্রতি তাদের প্রেমের সর্ম্পক প্রকাশ হয়ে
পড়ে। পরিবারের কাছে বিয়ের দাবি তোলে এই প্রেমিক যুগল। কিন্তু বাদ সাধে
মেয়ের বাবা। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দেখা দেয় বিবাদ। শনিবার রাতে নিজ
ঘরে সবার অজান্তে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে প্রেমিক আল আমিন। সকালে
ঘুম থেকে না উঠায় ডাকাডাকি। কোন সারা শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ফেলে
পরিবারের লোকজন। দেখতে পাওয়া যায় আল অমিনের দেহ ঝুলছে। ছড়িয়ে পড়ে খবর।
প্রেমিকের আত্মহত্যা সহ্য করতে না পেরে জেসমিনও নিজ ঘরের দরজা বন্ধ করে
গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। পরিবারের লোকজন টের পেয়ে দরজা ভেঙ্গে তাকে দ্রুত
উদ্ধার করে নিয়ে আসে সদর আধুনিক হাসপাতালে।অবস্থা আশংঙ্কাজনক অবস্থায়
তাকে পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বিকাল পনে ৫টা পর্যন্ত
খবর পাওয়া যায় জেসমিন এখনও আশংঙ্কামুক্ত হয়নি। সেখানে তার চিকিৎসা চলছে।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান আল
আমিনের আত্মহত্যায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com