বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
মৈত্রী এক্সপ্রেসে নারীর ওপর যৌন হামলা

মৈত্রী এক্সপ্রেসে নারীর ওপর যৌন হামলা

কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসে এক বাংলাদেশী নারীর ওপর যৌন হামলা করা হয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে।

ট্রেনটির নিরাপত্তায় থাকেন যে বিএসএফ সদস্যরা, তাঁদেরই একজনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই নারী এবং তাঁর স্বামী।

পূর্ব রেল কর্তৃপক্ষ বলছে, সোমবার সকালে কলকাতা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে মৈত্রী এক্সপ্রেস রওনা হওয়ার কিছুক্ষণ পরে ওই বাংলাদেশী নারী ট্রেনের টয়লেটে গিয়েছিলেন। ট্রেনটি তখন দমদম আর ব্যারাকপুরের মধ্যে ছিল।

অভিযোগ, ওই সময়েই টয়লেটের ভেতরে ঢুকে পড়ে ওই নারী যাত্রীর ওপর যৌন হামলা করেন এক বিএসএফ সদস্য।

ওই নারী যাত্রী তাঁর আসনে ফিরে এসে স্বামীকে ঘটনাটি জানাতেই বিষয়টি চলমান টিকিট পরীক্ষকের নজরে আনা হয় এবং সীমান্তবর্তী স্টেশন গেদে-তে পৌঁছানর পরে আনুষ্ঠানিক এফআইআর দায়ের করা হয়।

পূর্ব রেলের মুখপাত্র রবি মহাপাত্র বিবিসি বাংলাকে ওই ঘটনা নিশ্চিত করেছেন।

“এক বিএসএফ সদস্যর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যে স্টেশনের কাছে ঘটনা ঘটেছে, সেখানকার রেল পুলিশ তদন্ত শুরু করেছে,” বলেছেন মহাপাত্র।

বিএসএফ কর্তৃপক্ষ বলছে, তারাও রেলের কাছ থেকে বাংলাদেশী নারীর ওপর যৌন হামলার বিষয়টি জেনেছে।

বিএসএফের দক্ষিণ বঙ্গ সীমান্ত অঞ্চলের এক সিনিয়র কর্মকর্তা বিবিসিকে জানান, এই গুরুতর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা তদন্ত শুরু করেছেন।

আগে মৈত্রী এক্সপ্রেসের নিরাপত্তার দায়িত্বে রেল সুরক্ষা বাহিনী এবং রেল পুলিশ থাকলেও এখন ট্রেনটির গোটা যাত্রাপথেই নিরাপত্তার দায়িত্ব থাকে বিএসএফের ওপরে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com