মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
#মিটু ঝড় তুলে আমেরিকা ফিরে গেলেন তনুশ্রী

#মিটু ঝড় তুলে আমেরিকা ফিরে গেলেন তনুশ্রী

বিনোদন ডেস্কঃ গত বছরের শেষদিকে #মিটু আন্দোলনে নতুন মাত্রা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। সাবেক এই মিস ইন্ডিয়া নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে শেয়ার করার পর মুখ খুলেছিলেন আরও অনেকে। অভিনয় বলতে গেলে ছেড়েই দিয়েছেন তনুশ্রী। গত কয়েক বছর ধরে থাকেন আমেরিকায়। ভারতে এসে শিরোনামে আসার পর ফের আমেরিকায় ফিরে গেলেন নায়িকা।

সোশ্যাল মিডিয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে ছবি শেয়ার করেছেন তনুশ্রী। তিনি লিখেছেন, ‘আমেরিকা যাওয়ার পথে। প্রায় ৬ মাস পরে ফিরছি। আমার পরিবারকে সবচেয়ে বেশি মিস করব।’ 

ইনস্টাগ্রামে পোস্ট করা তনুশ্রীর বিদায়ী ছবি।

মূলত বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী। অভিযোগ অস্বীকার করেছেন নানা পাটেকর। তিনি ছাড়াও আরও বেশ কয়েকজন বলিউড ব্যক্তিত্বের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তনুশ্রী। তবে পুরো বিষয়টি এখনও বিচারাধীন। তার এই প্রতিবাদের পর আরও বেশ কয়েকজন নারী ক্রিকেট এবং বলিউড জগতের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন।

আমেরিকায় পাড়ি দেওয়ার আগে তনুশ্রী সাংবাদিকদের বলেন, ‘এই ৬ মাস আমার জীবনের সবচেয়ে লম্বা ছুটি ছিল। সবচেয়ে মর্মভেদী ছুটি। ৬ মাস আগে আমেরিকায় আমার জীবন কেমন ছিল, আমি তো মনেই করতে পারছি না। আশা করি এখন আমি পুরনো জীবনে ফিরতে পারব।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com