ঢাকা    বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

ভুয়া দলিলে জমি খারিজের চেষ্টা: মান্দায় দলিল লেখক ও শিক্ষক জেলহাজতে

ওগাঁর মান্দা উপজেলায় ভুয়া দলিল ও জাল কাগজপত্র তৈরি করে জমি খারিজের চেষ্টার অভিযোগে এক দলিল লেখক ও এক শিক্ষককে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।শনিবার দুপুরে নওগাঁ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।জেলহাজতে যাওয়া দুই ব্যক্তি হলেন, মান্দা উপজেলার বুড়িদহ এলাকার মৃত ফটিক চন্দ্র দাসের ছেলে দলিল লেখক সুরজিত কুমার (৫৬) এবং মৃত সুভাষ চন্দ্র দাসের ছেলে ও নুরুল্লাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় কুমার দাস (৪৬)।মামলার বাদী অ্যাডভোকেট মাহ্ফুজুর রহমান জানান, ভুয়া কাগজপত্র ও জাল দলিল তৈরি করে জমি খারিজের চেষ্টা করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। পরে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে নওগাঁ ২ নম্বর আমলী আদালতের বিচারক সালমান আহম্মেদ শুভ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ভুয়া দলিলে জমি খারিজের চেষ্টা: মান্দায় দলিল লেখক ও শিক্ষক জেলহাজতে