সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
নোয়াখালীতে এবার ৩ সন্তানের জননীকে গণধষর্ণের অভিযোগ

নোয়াখালীতে এবার ৩ সন্তানের জননীকে গণধষর্ণের অভিযোগ

ডেস্ক নিউজ: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চার সন্তানের জননীকে গণধর্ষণের রেশ না কাটতেই এবার কবিরহাট উপজেলায় তিন সন্তানের জননীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাকির হোসেন ওরফে জহির নামে স্থানীয় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে নির্যাতিতা নারী বাদী হয়ে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম উল্লেখ করে আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করে কবিরহাট থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। গ্রেফতার হওয়া জহির একই এলাকার এনামুল হকের ছেলে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান সাংবাদিকদের বলেন, ‘নির্যাতিতাকে আজ (১৯ জানুয়ারি) দুপুরে তার বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন ওরফে জহির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে জহিরকে আগামীকাল রোববার (২০ জানুয়ারি) আদালতে পাঠানো হবে।’নির্যাতিতা নারী বলেন, ‘আমার স্বামীকে গত ২৩ ডিসেম্বর বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে পরে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠান। বর্তমানে ঘরে তিনি, তার মা ও তিন সন্তান রয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে সিঁধ কেটে দেশীয় অস্ত্র নিয়ে সাতজন তার ঘরে ঢোকে। তাদের মধ্যে চারজনের মুখ বাঁধা ও তিনজনের মুখ খোলা ছিল। তারা ঘরে ঢুকে প্রথমে থানা থেকে এসেছে বলে তার স্বামীকে খুঁজতে থাকে। পরে আমাকে ও আমার এক মেয়েকে বেঁধে ফেলে। অস্ত্র ঠেকিয়ে তিনজন  ধর্ষণ করে এবং ৬০ হাজার টাকা, কিছু স্বর্ণালংকার নিয়ে যায়।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com