রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
আগৈলঝাড়ায় আন্তঃবিভাগীয় মাদক ব্যবসায়ি ইয়াবাসহ গ্রেফতার

আগৈলঝাড়ায় আন্তঃবিভাগীয় মাদক ব্যবসায়ি ইয়াবাসহ গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি‍ঃ আন্তঃ বিভাগীয় মাদক ব্যবসায়ি গৌরনদীর মনিরুজ্জামান ইয়াবাসহ বরিশালের আগৈলঝাড়া পুলিশের হাতে ফের গ্রেফতার হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, বাগধা ইউনিয়নের চক্রিবাড়ি এলাকায় মাদক বড় একটি চালান হাত বদলের খবরে তার নেতৃত্বে শুক্রবার রাতে এসআই সাহাবুদ্দিন সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে আন্তঃ বিভাগীয় মাদক ব্যবসায়ি সিন্ডিকেটের অন্যতম সদস্য গৌরনদী উপজেলা পশ্চিম শাওড়া গ্রামের রহম আলী বেপারীর ছেলে মনিরুজ্জান বেপারী (৪০) কে নয় পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনিরুজ্জামারে বিরুদ্ধে আগৈলঝাড়া থানাসহ মাদারীপুর ও গৌরনদী মডেল থানায় অন্তত ৭টি মাদক মামলা রয়েছে। গৌরনদীর একটি মাদক মামলায় মনিরুজ্জামানের এক বছর সাজা হয়। ওই মামলায় সে গত ১০ দিন আগে মুক্ত হয়। ইয়াবা আটকের ঘটনায় এসআই সাহাবুদ্দিন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে, নং-১০(১৯.১.১৯)।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com