মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতির সনদ পাঠিয়েছে ইউনেস্কো

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতির সনদ পাঠিয়েছে ইউনেস্কো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্বীকৃতির ওপর পাঁচটি সনদ বাংলাদেশের কাছে  পাঠিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)।

বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেনের মাধ্যমে সংস্থাটির মহাপরিচালক স্বাক্ষরিত এই পাঁচটি সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্যের (ডকুমেন্টারি হেরিটেজ) অংশ হিসেবে স্বীকৃতিতে বিশেষ অবদানের জন্য পাঁচটি সংস্থার কাছে এই সনদ হস্তান্তর করা হবে।

এই সংস্থাগুলো হচ্ছে: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, মুক্তিযুদ্ধ যাদুঘর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

প্রেস সচিব বলেন, এ লক্ষ্যে ইউনেস্কো প্যারিসে বাংলাদেশ দূতাবাসে চিঠি দিয়েছে।

গত ৩০ অক্টোবর ইউনেস্কো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বিশ্বের ডকুমেন্টারি হেরিটেজের অংশ হিসেবে স্বীকৃতি দেয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com