ঢাকা    বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতির সনদ পাঠিয়েছে ইউনেস্কো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্বীকৃতির ওপর পাঁচটি সনদ বাংলাদেশের কাছে  পাঠিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)।

বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেনের মাধ্যমে সংস্থাটির মহাপরিচালক স্বাক্ষরিত এই পাঁচটি সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্যের (ডকুমেন্টারি হেরিটেজ) অংশ হিসেবে স্বীকৃতিতে বিশেষ অবদানের জন্য পাঁচটি সংস্থার কাছে এই সনদ হস্তান্তর করা হবে। এই সংস্থাগুলো হচ্ছে: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, মুক্তিযুদ্ধ যাদুঘর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। প্রেস সচিব বলেন, এ লক্ষ্যে ইউনেস্কো প্যারিসে বাংলাদেশ দূতাবাসে চিঠি দিয়েছে। গত ৩০ অক্টোবর ইউনেস্কো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বিশ্বের ডকুমেন্টারি হেরিটেজের অংশ হিসেবে স্বীকৃতি দেয়।

ভিশন বাংলা ২৪

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতির সনদ পাঠিয়েছে ইউনেস্কো

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০১৮

featured Image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্বীকৃতির ওপর পাঁচটি সনদ বাংলাদেশের কাছে  পাঠিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)।

বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেনের মাধ্যমে সংস্থাটির মহাপরিচালক স্বাক্ষরিত এই পাঁচটি সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্যের (ডকুমেন্টারি হেরিটেজ) অংশ হিসেবে স্বীকৃতিতে বিশেষ অবদানের জন্য পাঁচটি সংস্থার কাছে এই সনদ হস্তান্তর করা হবে। এই সংস্থাগুলো হচ্ছে: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, মুক্তিযুদ্ধ যাদুঘর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। প্রেস সচিব বলেন, এ লক্ষ্যে ইউনেস্কো প্যারিসে বাংলাদেশ দূতাবাসে চিঠি দিয়েছে। গত ৩০ অক্টোবর ইউনেস্কো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বিশ্বের ডকুমেন্টারি হেরিটেজের অংশ হিসেবে স্বীকৃতি দেয়।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত