সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
আওয়ামীলীগ সংবিধানকে ধ্বংস করে দিয়েছে-মির্জা ফখরুল

আওয়ামীলীগ সংবিধানকে ধ্বংস করে দিয়েছে-মির্জা ফখরুল

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি‍ঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আ:লীগ সংবিধানকে ধ্বংস করে দিয়েছে, মানুষের আশা আকাঙ্খাকে চূণৃ-বিচূর্ণ করে দিয়েছে, বাংলাদেশের যে গণতান্ত্রিক ভবিষ্যৎ ছিলো সেটাকে নষ্ট করে দিয়েছে। আমাদের দ্বায়িত্ব এসেছে সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন মিলনায়তন হল রুমে বিএনপির নির্বাচনোত্তর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, এই নির্বাচনে বিএনপি পরাজিত হয়নি, পরাজিত হয়েছে আ: লীগ সরকার, পরাজিত হয়েছে মানুষের সমস্ত সুস্থ ভাবনা চিন্তা। আমাদের ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সেই চেতনার পরাজয় হয়েছে। ফখরুল আরো বলেন, শুধু এই ঠাকুরগাঁওয়ে নয় সারা বাংলাদেশে এই চেতনার পরাজয় হয়েছে। আমাদের সমস্ত মূল্যবোধ গুলো রাতের অন্ধকারে ডাকাত এসে কেড়ে নিয়ে গেছে। সমস্ত চিন্তা ভাবনা সব কিছুকে কেড়ে নেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com