সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের
ঠাকুরগাঁওয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত-৪

ঠাকুরগাঁওয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত-৪

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের সালন্দর তেলিপাড়া নামক এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে আহত হয়েছে চারজন। শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এ দূর্ঘটনা ঘটে।আহতরা বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন- ট্রাক ড্রাইভার রিপন ও তার হেলপার আব্দুল কাদের।তাদের বাড়ী যশোরে।অপর দুইজন হলেন-ট্রাক ড্রাইভার রুবেল ও তার হেলপার রতন।তাদের বাড়ী রাজশাহীতে। সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান বলেন, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় গামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চার জন গুরুতর আহত হন। আহতরা ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com