শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

‍আদালত প্রতিবেদক: রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। বুধবার রাতের ওই ঘটনায় বৃহস্পতিবার (২১ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে চকবাজার থানায় বাদী হয়ে এই মামলা করেন থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা মসজিদের পাশে একটি পাচঁতলা ভবনে আগুন লাগে। পরে আগুন আশপাশের আরো তিনটি ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট প্রায় ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে ৭০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় অর্ধশত জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

শিল্পমন্ত্রী বলেন, চকবাজার এলাকার রাজ্জাক ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে সংঘটিত হয়েছে। এরপরও এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান, প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ এবং অগ্নি দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ দেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে ১২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

এ কমিটি আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করবে। এর আলোকে শিল্প মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, কীভাবে এই আগুন লাগল, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com