বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউন সরানোর অভিযান চলছে

পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউন সরানোর অভিযান চলছে

স্টাফ রিপোর্টার: রাজধানীর পুরান ঢাকার আবাসিক ভবন থেকে কেমিক্যাল গোডাউন সরানোর বহু প্রতীক্ষিত অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে এক কিলোমিটার দূরে ইসলামবাগ এলাকায় এই অভিযান চালানো হচ্ছে।
অভিযানে দক্ষিণ সিটি কর্পোরেশন ও রাজউকের ম্যাজিস্ট্রেটরা নেতৃত্ব দিচ্ছেন। এতে অংশ নিয়েছে তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা ও ডিপিডিসি।
অভিযানে আবাসিক ভবন থেকে নিষিদ্ধ ও ক্ষতিকারক কেমিক্যাল অপসারণ করা হবে। এছাড়া যারা সিটি কর্পোরেশনের ঘোষণার পরও গুদাম সরিয়ে নেননি তাদের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
এর আগে একাধিকবার এই অভিযানের উদ্যোগ নেয়া হলেও তা ব্যার্থ হয়। তাই এবার কয়েকটি বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে অভিযানে নামানো হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর হাজি ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এ পর্যন্ত মোট ৬৯ জন নিহত হয়েছে।
এঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১১ সদস্য এবং শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোর প্রাথমিক ধারণা নিষিদ্ধ কেমিক্যাল বিস্ফোরণ থেকেই এতো প্রাণহানি ঘটেছে। তাই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের নির্দেশে টাস্কফোর্স গঠন করে আজ থেকে শুরু হয় আবাসিক ভবন থেকে কেমিক্যাল সরানোর অভিযান।
এর আগে গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অভিযানে সতর্কবার্তা দিয়ে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com