সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
বিয়ের পিঁড়িতে বসতে পারলো না ঠাকুরগাঁওয়ের জয়দেব

বিয়ের পিঁড়িতে বসতে পারলো না ঠাকুরগাঁওয়ের জয়দেব

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : আর মাত্র একদিন পরেই বিয়ের পিঁড়িতে বসতো ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কেশুরবাড়ী গ্রামের জয়দেব। বিয়ের সকল আয়োজন সম্পন্ন হয়েছিলো ইতিমধ্যে, শুধু বাকি ছিলো আনুষ্ঠানিকতা।

আগামীকাল বুধবার(১৩ মার্চ) বর সেজে বধু নিয়ে আসার কথা ছিলো তার।কিন্তু তার আগেই সবকিছু শেষ হয়ে গেছে।আজ মঙ্গলবার আনুমানিক দুপুর দেড়টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার পাটিয়াডাঙ্গী বাজার (১৪ নং রাজাগাঁও) নামক এলাকায় মহেন্দ্র ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে মারা যায় জয়দেব দেবনাথ৷জয়দেব দেবনাথ সদর উপজেলার রাজাগাঁ ইউনিয়নের কিসমত কেশুরবাড়ী গ্রামের জ্যোতিষ দেবনাথের  ছেলে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছ উভয় পরিবারে।তার পারিবারিক সুত্রে জানা যায়, আগামীকাল তার বিয়ে হওয়ার কথা ছিল।

সত্যতা নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com