বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যাচ্ছেন নির্বাচিত ছাত্রনেতারা

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যাচ্ছেন নির্বাচিত ছাত্রনেতারা

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচনে নির্বাচিত ছাত্রনেতাদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী শনিবার বিকাল ৪টায় এ সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

দাওয়াত পাওয়ার সত্যতা নিশ্চিত করে ডাকসু’র নির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী যখন সবাইকে চায়ের নিমন্ত্রণ জানিয়েছেন সেখানে আমাদের সবার যাওয়া উচিত। আমরা যাচ্ছি গণভবনে।’

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরু। তিনি পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন নির্বাচিত হয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com