সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
স্টিল মিলের গলিত সীসায় ঝলসে গেছেন ৬ শ্রমিক

স্টিল মিলের গলিত সীসায় ঝলসে গেছেন ৬ শ্রমিক

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় গলিত সীসায় ঝলসে গেছেন ৬ শ্রমিক। শনিবার (১৬ মার্চ) সকালে শীতলপুর স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন- মাইনুদ্দিন (২৫), শাহ আলম (৫৫), আমজাদ হোসেন (৪০), রিয়াদ হোসেন (২৫), শাকিব হোসেন (৩২) এবং মো. মিশু (৩৫)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্ক্র্যাপ জাহাজ কাটার জন্য লোহা গলানোর সময় গলিত সীসায় ৬ শ্রমিকের শরীর ঝলসে গেছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদেরকে ঢাকায় পাঠানো হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com