সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
নিখোঁজের ৪ দিন পর ঠাকুরগাঁওয়ে গম ক্ষেত থেকে প্রতিবন্ধী ছাত্রের মরদেহ উদ্ধার!

নিখোঁজের ৪ দিন পর ঠাকুরগাঁওয়ে গম ক্ষেত থেকে প্রতিবন্ধী ছাত্রের মরদেহ উদ্ধার!

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি: নিখোঁজের চার দিন পর ঠাকুরগাঁওয়ে গম ক্ষেত থেকে সাহাবউদ্দীন (১৪) নামে এক প্রতিবন্ধী ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী গ্রামের এক গম ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী মুক্তি বলেন, সাহাবউদ্দীন কুমারপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। গত ১১ মার্চ থেকে ছেলেটি নিখোঁজ, তার বাবা আমাকে জানালে আমি থানায় জিডি করতে বলি। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বড় বালিয়া জোদ্দারপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক সেল্টুর বড় ছেলে সাহাবউদ্দীন এর লাশ শুক্রবার বিকালে নুরুল ইসলাম এর গম ক্ষেতে সন্ধান পায় স্থানীয়রা।এসময় পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি অপারেশন মর্তুজা জানান, অর্ধগলিত অবস্থায় গম ক্ষেতে লাশটি পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাহাবউদ্দীনকে হত্যা করা হয়েছে। লাশটি ময়নাতদন্ত করলে প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com