সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
আগৈলঝাড়ায় চোর আটক করে পুলিশে দিয়েছে জনতা

আগৈলঝাড়ায় চোর আটক করে পুলিশে দিয়েছে জনতা

আগৈলঝাড়া প্রতিনিধিঃ আগৈলঝাড়ায় চোর চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। থানায় মামলা দায়ের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উওর চাঁদত্রিশিরা গ্রামের নূর হোসেন বক্তিয়ারের ছেলে সাদ্দাম ইজিবাই চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। শুক্রবার রাতে সাদ্দাম পার্শ্ববর্তি মসজিদ থেকে জিকির শেষে ভোর রাতে ফিরে নিজের বাড়িতে রাখা ইজি বাইক চুরি হয়ে গেছে দেখতে পান। তাৎক্ষনিক সাদ্দাম মোটরসাইকেল নিয়ে ইজি বাইক খুঁজতে বের হয়।সাদ্দাম জানায়, তার ইজি বাইক খুঁজতে গিয়ে সাদ্দাম চক্রিবাড়ী গ্রামে পৌঁছলে সেখানে চোরের দল অন্য একটি নছিমনের তালা ভাঙ্গতে দেখে ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে চোর চক্রের এক জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। আটক চোর সদস্য জাকির মল্লিক (৩৫) মুকসুদপুর থানার যাত্রাবাড়ি গ্রামের আজিজুল মল্লিকের ছেলে। স্থানীয়রা আটক জাকিরকে শনিবার সকালে বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টির কাছে সোপর্দ করেন। চেয়ারম্যান ঘটনা পুলিশকে জানালে এসআই সুজন হালদার আটক চোর জাকিরকে শনিবার দুপুরে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com