সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
রাজধানীতে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

রাজধানীতে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিউজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় র‌্যাবের সাথে ‌‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। আন্তঃজেলা গাড়ি চোর চক্র ও ডাকাত দলের সদস্য দাবি করেছে র‌্যাব।শুক্রবার (৫ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চোরাই গাড়িসহ বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে।

নিহতরা হলেন- নাইম (৩৫) ও জামাল (৩৮)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।র‌্যাব-২ এর উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল গণমাধ্যমকে জানান, ডাকাত দলের সদস্যরা ডাকাতি করে একটি পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যাচ্ছিল। তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় র‌্যাবের চেকপোস্ট এলাকা অতিক্রম করার সময় তাদের থামতে সংকেত দেওয়া হলে ডাকাত দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছঁড়লে দুই ডাকাত গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর তাদের মৃত্যু হয়।এ ব্যাপারে বিস্তারিত আরো পরে জানানো হবে জানান মোস্তফা কামাল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com