সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁওয়ে আওয়ামী আইনজীবি পরিষদের নিরঙ্কুশ জয়; সভাপতি-সালাম, সম্পাদক-টুলু

ঠাকুরগাঁওয়ে আওয়ামী আইনজীবি পরিষদের নিরঙ্কুশ জয়; সভাপতি-সালাম, সম্পাদক-টুলু

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও উৎসব মুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবি সমিতি’র বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।নির্বাচনে আওয়ামী আইনজীবি পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করে।

১২টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী আইনজীবি পরিষদের সদস্যরা পায় ৭টি পদ, অন্যদিকে বিএনপিপন্থী আইনজীবিরা পায় ৫টি পদ।

আজ রোববার সকাল ৮টা হতে বেলা ৪টা পর্যন্ত জেলা আইনজীবি সমিতি’র সভাকক্ষে এ নির্বাচন সম্পন্ন হয়।

এবার বার্ষিক এ নির্বাচনে আওয়ামী আইনজীবি পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য পরিষদ দুটি প্যানেলে সভাপতি-সম্পাদকসহ মোট ১২টি পদে ২৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নির্বাচনে আওয়ামী আইনজীবি পরিষদ এ সালাম-টুলু প্যানেল ও জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য পরিষদ এ হালিম-এন্তাজুল প্যানেল।

নির্বাচিতরা হলেন- সভাপতি এ্যাড. আব্দুস সালাম(আ’লীগ), সহ-সভাপতি এ্যাড. আখতার আজম(আ’লীগ) ও এ্যাড. আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক- এ্যাড. মোস্তাক আলম টুলু(আ’লীগ), সহ-সাধারণ সম্পাদক- এ্যাড. ফজলে আলম(বিএনপি), গ্রন্থাগার সম্পাদক- এ্যাড. ইব্রাহীম(বিএনপি), ট্রেজারি সম্পাদক-এ্যাড. আব্দুস সোবাহান(আ’লীগ), কমন রুম এবং কালচারাল সম্পাদক- এ্যাড. আশিকুর রহমান(বিএনপি), সদস্য- এ্যাড. খান সামসুদ্দৌলাহ (আ’লীগ), এ্যাড. মহসিন আলী(বিএনপি), এ্যাড. হাসিনুজ্জামান মিলার(আ’লীগ) ও এ্যাড. শাহজাহান কবীর(বিএনপি)।

এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অ্যাড. নাজমুল হুদা বাবুল। মোট ২০৯জন ভোটার আগামী ১ বছরের জন্য ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবি সমিতি’র নেতৃবৃন্দ নির্বাচন করবে ভোটের মাধ্যম্যে।

নির্বাচন কমিশনার অ্যাড. নাজমুল হুদা বাবুল জানান, সুন্দর, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা স্বর্তস্ফুর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com