সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের হাতে স্বর্ণ ব্যবসায়ী নিহত!

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের হাতে স্বর্ণ ব্যবসায়ী নিহত!

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাও প্রতিনিধি: রাতের আঁধারে ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের হাতে জেলার সুনামধন্য প্রিয়া জুয়েলার্সের সত্ত্বাধিকারী উত্তম রায়ের ছোট ভাই গোকুল রায়(৪০) নিহত হয়েছেন।তিনি শহরের জমিদারপাড়ার ধীরেণ রায়ের ছেলে।পুলিশসূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে স্থানীয়রা গোকুলকে প্রায় অচেতন অবস্থায় ঠাকুরগাঁও সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে রাস্তার উপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা।পরে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।ভর্তির পাঁচ মিনিটের মাথায় রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা ছিনতাইকারী অথবা তার পরিচিত জনরাই এই কাজ করে থাকতে পারে।কারণ সিএম স্কুলের পেছন দিকে নিরিবিলি জায়গা ও শ্মশানঘাট রয়েছে।সেখানে দুর্বৃত্তের সাথে ধ্বস্তাধস্তি হতে পারে কারণ তার শরীরের বিভিন্ন জায়গায় নখের আঁচড়ের দাগ রয়েছে।পরে ভারী কোন জিনিস দিয়ে তার মাথায় আঘাত করে থেতলে দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আশিকুর রহমান জানান,সাময়িক জিজ্ঞাসাবাদের জন্য তার দোকানের কর্মচারী বিষু ও রতন নামের দুইজনসহ সুশান্ত নামে এক প্রতিবেশকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।

ঘটনার সাথে সাথেই এডিশনাল এসপি সদর সার্কেল আব্দুল্লাহ মো.আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করে আসেন।তিনি জানান,বর্তমানে লাশের সুরতহাল রিপোর্ট করা হচ্ছে।দ্রুত সময়ের মধ্যে আমরা আসামী খুঁজে বের করবো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com