শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
আদা চা লিভার পরিষ্কার রাখে

আদা চা লিভার পরিষ্কার রাখে

নিউজ ডেস্কঃ আদাকে স্বাস্থ্যকর ও বহু গুণসমৃদ্ধ খাবার হিসেবে ধরা হয়। আদার মধ্যে রয়েছে ব্যাকটেরিয়ারোধী, ভাইরাসরোধী, প্রদাহরোধী উপাদান। আদা ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, বিভিন্ন মিনারেলের অন্যতম উৎস। আদা হজম পদ্ধতি ভালো করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, লিভার পরিষ্কার রাখে, অ্যাজমা ও হৃদরোগ প্রতিরোধে  কাজ করে।আদার এসব গুণ পেতে আদা চা পান করতে পারেন। জেনে নিন আদা চা পানের কিছু উপকারিতার কথা-

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : আদার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের জন্য এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। আদার মধ্যে থাকা বিভিন্ন উপাদান লিভার পরিষ্কার রাখতেও উপকারী।

রক্ত সঞ্চালন বাড়ায় : আদা রক্ত সঞ্চালন কমিয়ে হৃদরোগ প্রতিরোধে কাজ করে।

প্রদাহের সঙ্গে লড়াই : আদার মধ্যে থাকা শক্তিশালী প্রদাহরোধী উপাদানের জন্য এটি পেশি ব্যথা ও গাঁটের ব্যথা কমাতে উপকারী।

বমি কমায় : বমি বা বমি বমি ভাব কমাতে আপনি আদা বা আদা চা পান করতে পারেন।

ঋতুস্রাবের অস্বস্তি কমায় : ঋতুস্রাবের সময় তলপেট ব্যথা বা পেশি ব্যথার মতো সমস্যা হয়। এসব অস্বস্তি কমাতে আদা চা বেশ উপকারী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com