মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁওয়ের শুক নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদার তালিকা প্রণয়ন কাজের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের শুক নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদার তালিকা প্রণয়ন কাজের উদ্বোধন

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ : ঠাকুরগাঁও জেলার বহমান নদীগুলি অবৈধ দখলদারদের হাত থেকে
রক্ষা করতে ও নদীর গতিপথ ঠিক রাখতে জেলার শুকনদীর সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদারদের তালিকা
প্রস্তুত কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। আজ শনিবার(২০ এপ্রিল) সকাল ১০টায় ঠাকুরগাঁও রোড শুক ব্রীজ
সংলগ্ন এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, পানি
সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র
সেন এমপি।


ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। এছাড়াও অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান
মুহাম্মদ সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আমিনুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের সা:
সম্পাদক মোশারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শুক নদীর সীমানা পিলার স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সহ
আমন্ত্রিত অতিথিরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com