মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
দিবস-টিবস বুঝি না,কাজ না করলে খাবো কি !

দিবস-টিবস বুঝি না,কাজ না করলে খাবো কি !

সাতক্ষীরা থেকে রিয়াদ হোসেন :

গতকাল ছিল মে দিবস। সাতক্ষীরার তালার খেশরার ফারুক মার্কেটে একটি ওয়েল্ডিং কারখানার শ্রমিক সুব্রত দাশ ও তার সঙ্গীদের মে দিবসে কাজ করতে দেখা গেছে। প্রতিদিনের মতো বুধবার সকালেও কাজ করেছেন তারা।
মে দিবস সরকারি ছুটি তারপরও কেন আপনারা কাজ করছেন এমন প্রশ্নের জবাবে সুব্রত বলেন, ভাই মে দিবস টিবস বুঝিনা, একদিন কাজ না করলে পরেরদিন আর পেটের ভাত জোগাড় হবে না। সারাদিন কাজ শেষে টাকা পেয়ে সন্ধ্যায় বাজার করে বাড়ি যাব।
তালা ব্রিজের উপর কথা হয় ভ্যান চালক ছাত্তার মিয়ার সঙ্গে। তিনি বলেন, আমাদের আর মে দিবস। গতকাল মাইকিং করে বলেছিল গাড়ি চালানো বন্ধ করে আজ সকালে র‍্যালি ও আলোচনা সভায় থাকতে হবে। সকালে গিয়ে র‍্যালি করলাম। র‍্যালি শেষে শ্রমিক নেতারা বক্তব্য দিলেন। শুনে চলে আসলাম। কাজের কাজ কিছুই হলো না। মাঝ খান থেকে দিনের অর্ধেক বেলা ভাড়া মারতে পারলাম না। এখন ভাবছি দিনশেষে আজ যে টাকা হবে তাতে ঠিক মতো সংসার চলবে না আজ।
স্থানীয় আরেক শ্রমিক বলেন, মে দিবস উপলক্ষে প্রতি বছর এখানে আলোচনা সভা শুনতে আসি। এখানে এসে শুধু নেতাদের সুন্দর সুন্দর কথাই শুনে যাই। কিন্তু আমাদের জীবনের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় নেতাদের।
প্রতি বছরের ১ মে বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মানুষের অধিকার ও দাবি আদায়ে মহান ‘মে দিবস’ পালিত হয় ঠিকই, কিন্তু শ্রমিকদের সব চাওয়া-পাওয়া আগের মতোই থেকে যায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com