শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খালেদার পরোয়ানা : তিন সংগঠনের বিক্ষোভের ডাক

খালেদার পরোয়ানা : তিন সংগঠনের বিক্ষোভের ডাক

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল

সোমবার কুমিল্লার আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর এই তিন সংগঠন এ কর্মসূচি ঘোষণা করে।

যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন জাগো নিউজকে বলেন, ‘ম্যাডামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’

ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দেশের সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়সমূহে এবং বুধবার দেশের সব উপজেলা, পৌর ও কলেজ ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে স্বেচ্ছাসেবক দল থেকে পাঠানো অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com